মসজিদের তথ্য প্রদানের ডিজিটাল সমাধান: এখন ফর্ম পূরণ ও প্রিন্ট করুন সহজেই! (Islamic Foundation Masjid Form 2026)

ডাউনলোড করুন ইসলামিক ফাউন্ডেশন মসজিদ তথ্য ফরম ২০২৬। অনলাইনে খুব সহজেই ফর্ম পূরণ এবং প্রিন্ট করার ডিজিটাল সমাধান। সরাসরি PDF লিংক এখানে।
মসজিদের তথ্য প্রদানের ডিজিটাল সমাধান: এখন ফর্ম পূরণ ও প্রিন্ট করুন সহজেই! (Islamic Foundation Masjid Form 2026)
মসজিদের তথ্য প্রদানের ডিজিটাল সমাধান: এখন ফরম পূরণ ও প্রিন্ট করুন সহজেই! বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের সঠিক ডাটাবেস তৈরির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নির্দেশনায় দেশের প্রতিটি পাঞ্জেগানা ও জামে মসজিদের তথ্য এবং সেখানে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। সাধারণত এই ধরনের ফরম হাতে লিখে বা জটিলভাবে টাইপ করে জমা দেওয়া বেশ সময়সাপেক্ষ। মসজিদ কমিটি এবং ইমাম সাহেবদের এই কাজটিকে সহজ করতে আমরা একটি বিশেষ ডিজিটাল সেবা নিয়ে এসেছি। 🌐 আমাদের অনলাইন পোর্টাল:  mform.talukdaracademy.com.bd 📋 ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে? গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক নম্বর: ১৬.০১.০০০০.০০৫.১২.০০১.২০.৩০০২) অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে: মসজিদ তালিকাভুক্তকরণ:  পাঞ্জেগানা ও জামে মসজিদসহ সকল মসজিদকে নির্ভুলভাবে তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনীয় তথ্য:  খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নাম, মোবাইল নম্বর এবং এনআইডি (NID) নম্বর প্রদান করা বাধ্যতামূলক। ফন্ট ও সাইজ:  তথ্যগুলো অবশ্যই  নিকস (Nikosh)  ফন্টে এবং  ল…