এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ | এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন চিঠি, দেখুন

house-rent-allowance-for-mpo-listed-teachers-and-employees
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ | এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন চিঠি, দেখুন
ছবি : সংগৃহীত বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর ফলে চলতি জুলাই মাস থেকেই তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। বুধবার (৮ জুলাই) মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে অর্থ বিভাগের গত ২০২৫ সালের ২১ অক্টোবর মোতাবেক ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। মাউশির বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে ‘পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে; এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-…