যেকোনো শ্রেণীর গাইডবই ডাউনলোড করুন: guide.talukdaracademy.com.bd || সকল চাকরির বিজ্ঞপ্তি: govtjob.talukdaracademy.com.bd || পাবলিক পরীক্ষার ফলাফল দেখতে: result.talukdaracademy.com.bd || যেকোনো শ্রেণীর পাঠ্যবই ডাউনলোড করুন: nctb.talukdaracademy.com.bd || ঢাকা সিটি বাস ভাড়া: busvara.talukdaracademy.com.bd || বাংলাদেশ প্রাইজবন্ড রেজাল্ট চেক: bond.talukdaracademy.com.bd || আজকের স্বর্ণের দাম: gold.talukdaracademy.com.bd || এলপিজি গ্যাসের দাম: lpg.talukdaracademy.com.bd || চাকরির পরীক্ষার সীট প্ল্যান: ecf.talukdaracademy.com.bd || এনবিআর টিন (TIN) অডিট চেকার: nbr.talukdaracademy.com.bd

এসএসসি ২০২৭ সকল বিষয়ের ব্যবহারিক প্রশ্ন ও সিলেবাস - SSC 2027 Practical Exam Questions

এসএসসি ২০২৭ ব্যবহারিক পরীক্ষার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত ও কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নাবলি ও পূর্ণাঙ্গ নির্দেশনাবলি।
Table of Contents

এসএসসি ২০২৭ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন ও মান বণ্টন

এসএসসি ২০২৭ সকল বিষয়ের ব্যবহারিক প্রশ্ন ও সিলেবাস - SSC 2027 Practical Exam Questions

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিভাগের সকল প্রধান বিষয়ের ব্যবহারের সিলেবাস, বিষয় কোড, সময় এবং মান বণ্টন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার্থে সর্বাধুনিক তথ্যাবলি সংকলিত করা হয়েছে talukdaracademy.com.bd এর মাধ্যমে।

বিষয় / বিবরণবিষয় কোডসময়পূর্ণমান
পদার্থ বিজ্ঞান (Physics)১৩৬২ ঘণ্টা২৫
রসায়ন (Chemistry)১৩৭২ ঘণ্টা২৫
জীববিজ্ঞান (Biology)১৩৮২ ঘণ্টা২৫
উচ্চতর গণিত (Higher Math)১২৬২ ঘণ্টা২৫
কৃষি শিক্ষা (Agriculture)১৩৪১ ঘণ্টা ৩০ মিনিট২৫

বিশেষ দ্রষ্টব্য: এসএসসি ২০২৭ এর প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যবহারিক প্রশ্নপত্র নিচে বিষয়ভিত্তিক উপস্থাপন করা হলো। পরীক্ষার্থীদের লটারির মাধ্যমে পরীক্ষণ নির্বাচন করতে হবে।

১. পদার্থ বিজ্ঞান (ব্যবহারিক) – ২০২৭ সালের সিলেবাস

বিষয় কোড: ১৩৬ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

পরীক্ষার্থীকে লটারির মাধ্যমে যে কোনো একটি পরীক্ষণ নির্বাচন করতে হবে।

  1. যে কোনো একটি পরীক্ষণ বর্ণনাসহ সম্পন্ন কর: (১৫ নম্বর)
    • (ক) স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে একটি আয়তকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে তার আয়তন নির্ণয় কর।
    • (খ) ঢালু তলের ওপর দিয়ে গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয় কর।
    • (গ) শিক্ষার্থীর নিজের শারীরিক ক্ষমতা নির্ণয় কর।
  2. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
  3. ব্যবহারিক খাতা উপস্থাপন: (৫ নম্বর)

২. রসায়ন (ব্যবহারিক) – ২০২৭ সালের সিলেবাস

বিষয় কোড: ১৩৭ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. প্রদত্ত পরীক্ষণগুলো হতে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন কর: (১৫ নম্বর)
    • (ক) ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড (CO2) গ্যাস শনাক্তকরণ।
    • (খ) সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি।
    • (গ) দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ।
    • (ঘ) নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি।
    • (ঙ) তুঁতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়।
  2. ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন: (৫ নম্বর)
  3. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
  4. ব্যবহারিক নোট বুক/শীট উপস্থাপন।

৩. জীববিজ্ঞান (ব্যবহারিক) – ২০২৭ সালের সিলেবাস

বিষয় কোড: ১৩৮ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করো: (১৫ নম্বর)
    • (ক) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজ কোষ) পর্যবেক্ষণ।
    • (খ) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ (গালের কোষ) পর্যবেক্ষণ।
    • (গ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা।
    • (ঘ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যতা পরীক্ষা।
    • (ঙ) শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা।
    • (চ) একটি আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ ও শনাক্তকরণ।
  2. উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা করো: (৫ নম্বর)
  3. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
  4. ব্যবহারিক খাতা।

৪. উচ্চতর গণিত (ব্যবহারিক) – ২০২৭ সালের সিলেবাস

বিষয় কোড: ১২৬ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (১০ × ২ = ২০ নম্বর)
    • (ক) y = 3-x এর লেখচিত্র অঙ্কন কর এবং এর বিপরীত ফাংশন নির্ণয় কর।
    • (খ) y = log10x ফাংশনটির লেখচিত্র অঙ্কন কর এবং বিপরীত ফাংশন নির্ণয় কর।
    • (গ) A (0, 5), B (-3, -5) এবং C (7, -4) ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ছক কাগজে ত্রিভুজটি অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয় কর।
    • (ঘ) P (4, -4), Q (5, 5), R (-5, 5) এবং S (-6, -6) চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু। ছক কাগজে চতুর্ভুজটি অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয় কর।
    • (ঙ) জ্যামিতিক উপায়ে (π/2 + θ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় কর। যেখানে 0 < θ < π/2।
  2. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)

৫. কৃষি শিক্ষা (ব্যবহারিক ও নির্দেশনাবলি) – ২০২৭ সালের সিলেবাস

বিষয় কোড: ১৩৪ | সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট | পূর্ণমান: ২৫

  1. যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন কর: (১৫ নম্বর)
    • (ক) মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী সরবরাহকৃত নমুনা থেকে মাটি শনাক্তকরণ।
    • (খ) মাটির পাত্রে ধানবীজ সংরক্ষণ পদ্ধতি প্রদর্শন।
    • (গ) উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (ধান, আলু, আদা, মুলা, মেহেদীকাণ্ড, গম)।
    • (ঘ) পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষাকরণ।
    • (ঙ) সরবরাহকৃত নমুনা অনুযায়ী ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী ও অপকারী কীটপতঙ্গ শনাক্তকরণ।
    • (চ) সরবরাহকৃত নমুনা থেকে বিভিন্ন প্রকার ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ।
    • (ছ) সরবরাহকৃত নমুনা অনুযায়ী গোল কাঠের ভলিউম নির্ণয়করণ।
  2. ব্যবহারিক খাতা উপস্থাপন: (৫ নম্বর)
  3. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
Join Telegram for Daily Updates
Related Posts

Post a Comment