ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: ৬৪ জেলায় এইচএসসি পাশে বিনামূল্যে কোর্স - Free Freelancing Training 2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলায় ৩ মাস মেয়াদী বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬। যোগ্যতা ও আবেদনের সকল তথ্য জানুন।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: ৬৪ জেলায় এইচএসসি পাশে বিনামূল্যে কোর্স - Free Freelancing Training 2026
৬৪ জেলায় সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (Free Govt Freelancing Course) দেশের বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ধারায় শামিল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” প্রকল্পের অধীনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড । এই সংক্রান্ত আপডেট ও বিস্তারিত তথ্য সরবরাহ করছে talukdaracademy.com.bd । বিশেষ সুযোগ: সম্পূর্ণ বিনামূল্যে ৬০০ ঘণ্টার আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগের সাথে দৈনিক যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২৬-এর সময়সীমা ও বিবরণ প্রকাশিত নোটিশ অনুযায়ী, প্রশিক্ষণের ব্যাচ আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত পরিচালিত হবে। কোর্সটি মূলত ৩ মাস মেয়াদী এবং সর্বমোট ৬০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণে গঠিত। প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অনলাইন আবেদনের স…