Table of Contents
কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২৬ ও মার্কশিট দেখার নিয়ম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এখন খুব সহজেই ঘরে বসে ইন্টারনেট কিংবা মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে বিষয়ভিত্তিক গ্রেড ও GPA সহ বিস্তারিত মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
এক নজরে এসএসসি ভোকেশনাল ফলাফল ২০২৬
| পরীক্ষার বিষয়াবলী | বিস্তারিত তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) |
| পরিচালনা পর্ষদ | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) |
| ফলাফল দেখার মাধ্যম | অনলাইন ওয়েবসাইট ও মোবাইল SMS |
| বোর্ড SMS কোড | TEC |
| মেসেজ প্রেরণের নম্বর | 16222 |
অনলাইনে এসএসসি ভোকেশনাল ফলাফল দেখার পদ্ধতি
অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল বের করা সম্ভব। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি ফলাফলটি দেখতে পারবেন:
- ধাপ ১: শিক্ষা বোর্ডের অফিশিয়াল ফলাফল পোর্টালে (https://result.bteb.gov.bd/result-search) প্রবেশ করুন।
- ধাপ ২: Examination অপশনে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।
- ধাপ ৩: Year অপশনে পরীক্ষার বছর 2026 সিলেক্ট করুন।
- ধাপ ৪: Board তালিকা থেকে Technical সিলেক্ট করুন।
- ধাপ ৫: নির্ধারিত ঘরে আপনার এসএসসি ভোকেশনাল পরীক্ষার রোল নম্বর (Roll) প্রবেশ করান।
- ধাপ ৬: আপনার রেজিস্ট্রেশন নম্বর (Reg: No) সঠিকভাবে দিন।
- ধাপ ৭: স্ক্রিনে থাকা সিকিউরিটি ক্যাপচা বা গাণিতিক সমীকরণটি (যেমন: 4 + 7 = 11) সমাধান করুন।
- ধাপ ৮: সর্বশেষ Submit বাটনে ক্লিক করলে স্ক্রিনে আপনার মার্কশিট দেখা যাবে।
SMS-এর মাধ্যমে কারিগরি বোর্ডের রেজাল্ট চেক করার নিয়ম
ফলাফল প্রকাশের দিনে অনলাইন সার্ভার ব্যস্ত থাকলে আপনি মোবাইল থেকে যেকোনো সিম (Teletalk, Grameenphone, Robi, Banglalink, Airtel) ব্যবহার করে খুব দ্রুত SMS দিয়ে ফলাফল দেখতে পারবেন।
মোবাইলের মেসেজ অপশনে গিয়া লিখুন: SSC <space> TEC <space> Roll <space> Year এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: আপনার রোল যদি 654321 হয়, তবে লিখবেন: SSC TEC 654321 2026 এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন।
কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল রেজাল্ট সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
প্রশ্ন: কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার জন্য বোর্ড কোড কোনটি?
উত্তর: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের SMS কোড হলো TEC।
প্রশ্ন: অনলাইনে পূর্ণাঙ্গ মার্কশিটসহ রেজাল্ট কীভাবে পাওয়া যাবে?
উত্তর: সরকারি রেজাল্ট সার্ভারে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দুটিই প্রদান করলে প্রতিটি বিষয়ের প্রাপ্ত গ্রেড ও মার্কশিট দেখা যাবে।
প্রশ্ন: রেজাল্ট দেখার ওয়েবসাইট কাজ না করলে করণীয় কী?
উত্তর: ফলাফল প্রকাশের পর সার্ভারে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এমন অবস্থায় কিছু সময় অপেক্ষা করে পুনরায় চেষ্টা করুন অথবা SMS-এর মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল সংগ্রহ করুন। বিস্তারিত সহায়তার জন্য ভিজিট করুন talukdaracademy.com.bd।