যেকোনো শ্রেণীর গাইডবই ডাউনলোড করুন: guide.talukdaracademy.com.bd || সকল চাকরির বিজ্ঞপ্তি: govtjob.talukdaracademy.com.bd || পাবলিক পরীক্ষার ফলাফল দেখতে: result.talukdaracademy.com.bd || যেকোনো শ্রেণীর পাঠ্যবই ডাউনলোড করুন: nctb.talukdaracademy.com.bd || ঢাকা সিটি বাস ভাড়া: busvara.talukdaracademy.com.bd || বাংলাদেশ প্রাইজবন্ড রেজাল্ট চেক: bond.talukdaracademy.com.bd || আজকের স্বর্ণের দাম: gold.talukdaracademy.com.bd || এলপিজি গ্যাসের দাম: lpg.talukdaracademy.com.bd || চাকরির পরীক্ষার সীট প্ল্যান: ecf.talukdaracademy.com.bd || এনবিআর টিন (TIN) অডিট চেকার: nbr.talukdaracademy.com.bd

হলি ক্রস কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: যোগ্যতা, পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া - Holy Cross College Class XI Admission Notice 2026: Eligibility, Exam, and Application Process

হলি ক্রস কলেজ (Holy Cross College) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রকাশিত হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জিপিএ যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন এ
Table of Contents

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অনুমতি সাপেক্ষে হলি ক্রস কলেজ (EIIN: 131962) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এবং সিলেকশন টেস্টের (লিখিত পরীক্ষা) ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তি নেওয়া হবে।

অনলাইনে আবেদন শুরু: ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার (রাত ১২ টার মধ্যে)
আবেদন ফি: ৫০০/- টাকা (বিকাশের মাধ্যমে)

ভর্তির আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে অবশ্যই Higher Math (উচ্চতর গণিত)Biology (জীববিজ্ঞান) বিষয় দুটি থাকতে হবে।

বিভাগ ন্যূনতম জিপিএ (GPA) আসন সংখ্যা
বিজ্ঞান ৫.০০ ৭৮0
ব্যবসায় শিক্ষা ৪.০০ হতে ৫.০০ ২৮০
মানবিক ৩.০০ হতে ৫.০০ ২৭০

বিভাগ পরিবর্তনের নিয়ম

  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে।
  • বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।

হলি ক্রস কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: যোগ্যতা, পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া

ফর্ম পূরণ ও আবেদনের নিয়মাবলি

  • কলেজের ওয়েবসাইট www.hcc.edu.bd এ গিয়ে Admissions > Admission Application লিংকে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
  • বিকাশের মাধ্যমে চার্জ ব্যতীত ৫০০ টাকা জমা দিয়ে ফর্ম Submit করতে হবে। পেমেন্টের ৫-১০ মিনিট পর Admit CardApplication Form ডাউনলোড করা যাবে।
  • আবেদন ফর্মে শিক্ষার্থীর সদ্য তোলা ছবি এবং অনলাইন ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রাপ্ত A+ এর সংখ্যা (শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার এডুকেশন ব্যতীত প্রথম ১০টি বিষয়ের মধ্যে) দিতে হবে।

সিলেকশন টেস্ট (ভর্তি পরীক্ষা) বিস্তারিত

সিলেকশন টেস্টটি এসএসসি পরীক্ষা - ২০২৬ এর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়সমূহ:

  • বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
  • মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

পরীক্ষার তারিখ ও সময়সূচি:

  • মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
  • বিজ্ঞান বিভাগ: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার।
  • শিফট ও সময়: ০৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • আসন ব্যবস্থা (সিট প্ল্যান): ০৯ সেপ্টেম্বর দুপুর ১ টার পর প্রকাশ করা হবে।

পরীক্ষার দিন করণীয়:

  • জমা দিতে হবে: ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাম দিকে ছবি যুক্ত), এসএসসি প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন রেজাল্টের কপি। এগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে জমা দিতে হবে।
  • সাথে আনতে হবে: Admit Card, কলম, পেন্সিল, রাবার, স্কেল এবং একটি Clear File।
  • নিষিদ্ধ: মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস।

চূড়ান্ত ফলাফল ও ভর্তি

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ১ টায় প্রকাশ করা হবে। নির্বাচিতদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫ টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে বিকাশে ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

বিশেষ সতর্কতা (বিঃদ্রঃ):
নিয়মিত ক্লাস, ইউনিফর্ম পরিধান ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষেধ। এসব বিষয়ে আপত্তি থাকলে আবেদন করবেন না।

হেল্প লাইন (সকাল ৯:০০ - বিকাল ৪:০০): ০২-৫৮১৫২৫১৬, ০১৭৪১৬২৯৯৯৮, ০১৩০১১২২৯২৪, ০১৭৪১৬২৮৭৭৬, ০১৫৫৬৩১৮১৫২
Join Telegram for Daily Updates
Related Posts

Post a Comment