Table of Contents
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অনুমতি সাপেক্ষে হলি ক্রস কলেজ (EIIN: 131962) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এবং সিলেকশন টেস্টের (লিখিত পরীক্ষা) ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তি নেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার (রাত ১২ টার মধ্যে)
আবেদন ফি: ৫০০/- টাকা (বিকাশের মাধ্যমে)
ভর্তির আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা
বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে অবশ্যই Higher Math (উচ্চতর গণিত) ও Biology (জীববিজ্ঞান) বিষয় দুটি থাকতে হবে।
| বিভাগ | ন্যূনতম জিপিএ (GPA) | আসন সংখ্যা |
|---|---|---|
| বিজ্ঞান | ৫.০০ | ৭৮0 |
| ব্যবসায় শিক্ষা | ৪.০০ হতে ৫.০০ | ২৮০ |
| মানবিক | ৩.০০ হতে ৫.০০ | ২৭০ |
বিভাগ পরিবর্তনের নিয়ম
- বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে।
- বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।
ফর্ম পূরণ ও আবেদনের নিয়মাবলি
- কলেজের ওয়েবসাইট www.hcc.edu.bd এ গিয়ে Admissions > Admission Application লিংকে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- বিকাশের মাধ্যমে চার্জ ব্যতীত ৫০০ টাকা জমা দিয়ে ফর্ম Submit করতে হবে। পেমেন্টের ৫-১০ মিনিট পর Admit Card ও Application Form ডাউনলোড করা যাবে।
- আবেদন ফর্মে শিক্ষার্থীর সদ্য তোলা ছবি এবং অনলাইন ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রাপ্ত A+ এর সংখ্যা (শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার এডুকেশন ব্যতীত প্রথম ১০টি বিষয়ের মধ্যে) দিতে হবে।
সিলেকশন টেস্ট (ভর্তি পরীক্ষা) বিস্তারিত
সিলেকশন টেস্টটি এসএসসি পরীক্ষা - ২০২৬ এর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিষয়সমূহ:
- বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
- মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
- ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
পরীক্ষার তারিখ ও সময়সূচি:
- মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
- বিজ্ঞান বিভাগ: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার।
- শিফট ও সময়: ০৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- আসন ব্যবস্থা (সিট প্ল্যান): ০৯ সেপ্টেম্বর দুপুর ১ টার পর প্রকাশ করা হবে।
পরীক্ষার দিন করণীয়:
- জমা দিতে হবে: ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাম দিকে ছবি যুক্ত), এসএসসি প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন রেজাল্টের কপি। এগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে জমা দিতে হবে।
- সাথে আনতে হবে: Admit Card, কলম, পেন্সিল, রাবার, স্কেল এবং একটি Clear File।
- নিষিদ্ধ: মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস।
চূড়ান্ত ফলাফল ও ভর্তি
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ১ টায় প্রকাশ করা হবে। নির্বাচিতদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫ টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে বিকাশে ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
নিয়মিত ক্লাস, ইউনিফর্ম পরিধান ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষেধ। এসব বিষয়ে আপত্তি থাকলে আবেদন করবেন না।
হেল্প লাইন (সকাল ৯:০০ - বিকাল ৪:০০): ০২-৫৮১৫২৫১৬, ০১৭৪১৬২৯৯৯৮, ০১৩০১১২২৯২৪, ০১৭৪১৬২৮৭৭৬, ০১৫৫৬৩১৮১৫২