এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি ও নিয়মাবলি - HSC Rescrutiny Rules and Process

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের অনলাইন আবেদন প্রক্রিয়া, ফি পরিশোধের মাধ্যম এবং শিক্ষা বোর্ডের সর্বশেষ নিয়মাবলি বিস্তারিত জেনে নিন।
Table of Contents

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সম্পূর্ণ নির্দেশিকা ও নিয়মাবলি

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি ও নিয়মাবলি - HSC Rescrutiny Rules and Process

প্রতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকে। কাঙ্ক্ষিত ফলাফল না পেলে হতাশ না হয়ে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ থাকে। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে এবং আরও শিক্ষা বিষয়ক আপডেট পেতে ভিজিট করুন talukdaracademy.com.bd।

পুনঃনিরীক্ষণ আবেদন করার সময়সীমা ও পদ্ধতি

সাধারণত ফলাফল প্রকাশের ঠিক পরের দিন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং তা এক সপ্তাহ বা নির্দিষ্ট তারিখ পর্যন্ত চলমান থাকে। শিক্ষা বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ম্যানুয়ালি বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। কোনোভাবেই অফলাইন বা কাগজের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।

অনলাইন আবেদন করার ধাপসমূহ

সঠিকভাবে আবেদন সম্পন্ন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে।
  • পোর্টালের নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীর সঠিক রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে।
  • ড্রপ ডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে পরবর্তীতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বিষয় নির্বাচন এবং ফি পরিশোধের নিয়ম

পরবর্তী স্ক্রিনে প্রার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। যে সকল বিষয়ে পুনঃনিরীক্ষণ করাতে ইচ্ছুক, সেগুলোতে টিক চিহ্ন বা সিলেক্ট করে ফি পরিশোধের অপশনে যেতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় কিংবা সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা সম্ভব। ফি পরিশোধের যাবতীয় নিয়ম পোর্টার্লে বিস্তারিত দেওয়া থাকে।

বিশেষ দ্রষ্টব্য / Important Note: একবার ফি জমা দিয়ে আবেদন সাবমিট করার পর নতুন কোনো বিষয় যুক্ত করা গেলেও পূর্বে জমা দেওয়া বিষয়গুলো আর পরিবর্তন বা বাতিল করা যাবে না। এমনকি কোনো অবস্থাতেই জমাকৃত ফি ফেরত দেওয়া হয় না। তাই অত্যন্ত সতর্কতার সাথে বিষয় নির্বাচন করা উচিত।

খাতা পুনর্মূল্যায়ন নয়, কেবল নম্বর গণনা যাচাই

শিক্ষার্থীদের এটি স্পষ্টভাবে মনে রাখতে হবে যে পুনঃনিরীক্ষণ মানে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা নয়। বোর্ডের নিয়মানুযায়ী, উত্তরপত্রের প্রাপ্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, সব প্রশ্নের মূল্যায়ন ঠিকমতো করা হয়েছে কি না এবং নম্বরপত্রে কোনো ভুল রয়েছে কি না—কেবল সেটাই যাচাই করা হয়। তাই খাতা পুনরায় মূল্যায়ন হবে এই ধারণা ভুল। সঠিক ও নির্ভুল তথ্যের জন্য নিয়মিত চোখ রাখুন talukdaracademy.com.bd পোর্টালে।

Join Telegram for Daily Updates
Related Posts

Post a Comment