HSC 2026 Bangla 2nd Paper Question Solved – এইচএসসি ২০২৬ বাংলা ২য় পত্র প্রশ্ন ও উত্তরমালা

এইচএসসি ২০২৬ বাংলা ২য় পত্র পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান ও PDF ডাউনলোড লিঙ্ক। এক ক্লিকেই দেখে নিন HSC Bangla 2nd Paper Question Solve।
HSC 2026 Bangla 2nd Paper Question Solved – এইচএসসি ২০২৬ বাংলা ২য় পত্র প্রশ্ন ও উত্তরমালা
বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেখুন এখানে। HSC বাংলা ২য় পত্র প্রশ্নপত্র (Set: ০৪) — ২০২৬ বাংলা | দ্বিতীয় পত্র | [২০২৬ সালের সিলেবাস অনুযায়ী] | বিষয় কোড: ১০২ সময়: ৩ ঘণ্টা | পূর্ণমান: ১০০ পত্র নং: ১৯৭ | ১০১৬/২০২৬ [দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।] ১। (ক) উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। [০৫] উত্তর (ক): ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম: ১. পদের শুরুতে: পদের আদ্য বা প্রথম ব্যঞ্জনধ্বনিতে ম-ফলা যুক্ত হলে সাধারণত সেই ম-ফলার উচ্চারণ হয় না; কেবল স্বরধ্বনিতে সামান্য নাসিক্য সুর বা অনুনাসিকতা যুক্ত হয়। যেমন: স্মরণ (শঁরোন্), শ্মশান (শঁশান্)। ২. পদের মধ্যে বা শেষে: পদের মধ্যবর্তী বা অন্ত্য ব্যঞ্জনধ্বনিতে ম-ফলা যুক্ত হলে ম-ফলার নিজস্ব উচ্চারণ লোপ পায় এবং সংশ্লিষ্ট ব্যঞ্জনধ্বনিটির দ্বিত্ব (দুইবার) উচ্চারণ হয়। একই সাথে সামান্য নাসিক্য সুর প্রকাশ পায়। যেমন: আত্মীয় (আত্তিওঁ), পদ্ম (পদদোঁ/পদ্‌দোঁ)। ৩. নির্দিষ্ট কিছু ব্যঞ্জনের সাথে: গ, ঙ, ট