Table of Contents
বই পড়ার বিস্ময়কর উপকারিতা ও জীবন গঠনে এর গুরুত্ব
জ্ঞান অর্জনের সবচেয়ে নির্ভরযোগ্য ও সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো বই। মানুষের জীবনের সত্যিকারের একজন সুহৃদ বা বন্ধু হলো বই, যা কখনো বিশ্বাসঘাতকতা করে না। জীবনের প্রতিটি বাঁকে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ এবং সঠিক দিকনির্দেশনা পেতে বইয়ের বিকল্প নেই।
বাজারে বিভিন্ন ধারার বই পাওয়া যায়, যেমন—ইসলামিক সাহিত্য, একাডেমি পাঠ্যবই, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, চাকরির প্রস্তুতিমূলক বই, কালজয়ী উপন্যাস, ছোটগল্প কিংবা স্পোকেন ইংলিশের মতো দেশি-বিদেশি লেখকদের বহুমুখী সৃষ্টি। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার আগে নিজের পছন্দ, বয়স ও প্রয়োজন অনুযায়ী সঠিক বইটি বেছে নেওয়া অত্যন্ত জরুরি।
১. অসীম জ্ঞান অর্জন ও পরিধি বৃদ্ধি
বই পড়ার সরাসরি প্রভাব পড়ে মানুষের মেধা ও জ্ঞানের ওপর। আপনি যত বেশি পড়বেন, আপনার জানার পরিধি ততই সমৃদ্ধ হবে। শিক্ষা ছাড়া সমাজ ও পৃথিবী স্থবির; আর এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বই প্রধান হাতিয়ার। অতীত, বর্তমান ও ইতিহাসের অমূল্য তথ্যগুলো ধারণ করে রাখে বই।
২. শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন
বইকে বলা হয় মানুষের আত্মার খোরাক। গবেষণায় দেখা গেছে, যখন একজন পাঠক কোনো গল্পের গভীরে বা রহস্যে নিমজ্জিত হন, তখন মস্তিষ্কের নিউরনগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং ব্রেইন সচল থাকে। অতিরিক্ত মানসিক চাপ, হতাশা কিংবা দুশ্চিন্তা কমানোর চমৎকার ওষুধ হলো বই পড়া। এটি মানুষকে নেতিবাচক চিন্তা, হিংসা ও প্রতিশোধের মতো মনোভাব থেকে দূরে রেখে মনে প্রশান্তি আনে।
৩. স্মৃতিশক্তি ও কল্পনাপ্রবণতার বিকাশ
পড়ার সময় মানুষের মনে লিখিত কাহিনীর দৃশ্যপট প্রচ্ছদের মতো ভেসে ওঠে। গবেষণায় প্রমাণিত যে, দীর্ঘ ৪০০ থেকে ৫০০ পৃষ্ঠার কোনো বই পড়ার সময় গল্পের মূল চরিত্র, তার জীবনকাহিনী, অবিষ্কার ও মহৎ উক্তিগুলো মস্তিষ্কের ধারাবাহিক সংযোগ তৈরি করে। এই প্রক্রিয়ায় মানুষের কল্পনাশক্তি এবং তথ্য ধারণ করার ক্ষমতা বহুগুণ বাড়ে।
৪. লিখনশৈলী ও সৃজনশীলতা বৃদ্ধি
ভালো লিখতে পারার পূর্বশর্ত হলো প্রচুর পড়া। বই পড়ার মাধ্যমে নতুন নতুন শব্দাবলী ও বাক্য গঠনের সুনির্দিষ্ট ধারণা লাভ করা যায়। কোনো বিষয়ে স্পষ্ট ধারণা থাকলে নিজের ভেতরের সৃজনশীলতা প্রয়োগ করে সুবিন্যস্ত উপায়ে তা ফুটিয়ে তোলা সহজ হয়।
৫. অনিদ্রা দূর করা ও প্রশান্তির ঘুম
যাদের রাতে ঘুমের সমস্যা বা ইনসোমনিয়া রয়েছে, তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে বই পড়া। ঘুমানোর পূর্বে কিছুক্ষণ বই পড়লে মানসিক স্নায়ু শান্ত হয়, স্ট্রেস দূর হয় এবং স্বাভাবিক ঘুম চলে আসে।
মানসিক হতাশা ও চাপ কমে গেলে মানুষের শারীরিক জীবনযাত্রার মান উন্নত হয় এবং গড় আয়ু বৃদ্ধি পেতে সাহায্য করে। শিক্ষা ও শিক্ষা বিষয়ক নানাবিধ সহায়তার জন্য নিয়মিত চোখ রাখুন talukdaracademy.com.bd-এ।