বই পড়ার অসাধারণ উপকারিতা ও শারীরিক-মানসিক গুরুত্ব - Benefits of Reading Books

বই পড়া মানুষের মানসিক প্রশান্তি ও জ্ঞান অর্জনের অন্যতম সেরা মাধ্যম। জানুন বই পড়ার নানা শারীরিক, মানসিক ও সৃজনশীল উপকারিতা talukdaracademy.com.bd-এ।
বই পড়ার অসাধারণ উপকারিতা ও শারীরিক-মানসিক গুরুত্ব - Benefits of Reading Books
বই পড়ার বিস্ময়কর উপকারিতা ও জীবন গঠনে এর গুরুত্ব জ্ঞান অর্জনের সবচেয়ে নির্ভরযোগ্য ও সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো বই । মানুষের জীবনের সত্যিকারের একজন সুহৃদ বা বন্ধু হলো বই, যা কখনো বিশ্বাসঘাতকতা করে না। জীবনের প্রতিটি বাঁকে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ এবং সঠিক দিকনির্দেশনা পেতে বইয়ের বিকল্প নেই। বাজারে বিভিন্ন ধারার বই পাওয়া যায়, যেমন— ইসলামিক সাহিত্য, একাডেমি পাঠ্যবই, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, চাকরির প্রস্তুতিমূলক বই, কালজয়ী উপন্যাস, ছোটগল্প কিংবা স্পোকেন ইংলিশের মতো দেশি-বিদেশি লেখকদের বহুমুখী সৃষ্টি। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার আগে নিজের পছন্দ, বয়স ও প্রয়োজন অনুযায়ী সঠিক বইটি বেছে নেওয়া অত্যন্ত জরুরি। ১. অসীম জ্ঞান অর্জন ও পরিধি বৃদ্ধি বই পড়ার সরাসরি প্রভাব পড়ে মানুষের মেধা ও জ্ঞানের ওপর। আপনি যত বেশি পড়বেন, আপনার জানার পরিধি ততই সমৃদ্ধ হবে। শিক্ষা ছাড়া সমাজ ও পৃথিবী স্থবির; আর এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বই প্রধান হাতিয়ার। অতীত, বর্তমান ও ইতিহাসের অমূল্য তথ্যগুলো ধারণ করে রাখে বই। ২. শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন বইকে বলা হয় মানুষের আত্মার খোরাক । গবেষণায় দেখা গেছে, যখন একজন পাঠক কোনো গল্পের গভীরে বা রহস…