Table of Contents
হলি ক্রস কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পঠিত বিষয়সমূহের তালিকা এবং ভর্তির সময় দেয় ফিসমূহ নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১. পাঠ্যক্রম ও পাঠ্যসূচি (পঠিত বিষয়সমূহ)
আবশ্যিক বিষয় (সকল শাখার জন্য): ১) বাংলা ২) ইংরেজি ৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪) ক্রীড়া ও শরীরচর্চা।
বিজ্ঞান বিভাগ
| ক. গুচ্ছ (নৈর্বাচনিক - ৩টি) | খ. গুচ্ছ (ঐচ্ছিক/৪র্থ - ১টি) |
|---|---|
| পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত | জীববিজ্ঞান, উচ্চতর গণিত |
মানবিক বিভাগ
| ক. গুচ্ছ (নৈর্বাচনিক - ৩টি) | খ. গুচ্ছ (ঐচ্ছিক/৪র্থ - ১টি) |
|---|---|
| ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল | যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান |
ব্যবসায় শিক্ষা বিভাগ
| ক. গুচ্ছ (নৈর্বাচনিক - ৩টি) | খ. গুচ্ছ (ঐচ্ছিক/৪র্থ - ১টি) |
|---|---|
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা | অর্থনীতি, পরিসংখ্যান |
২. ভর্তির সময় দেয় ফিসমূহ (অফেরতযোগ্য)
ভর্তির সময় এককালীন নিম্নলিখিত ফিসসমূহ পরিশোধ করতে হবে:
| খাত / বাবদ | টাকার পরিমাণ |
|---|---|
| মাসিক বেতন ২৭০০/- টাকা (জুলাই ও আগস্ট ২০২৬) | ৫৪০০.০০ |
| বোর্ড ফি | ৩৭০.০০ |
| ভর্তি ফি | ২৭০০.০০ |
| পাঠাগার ফি, ক্রীড়া ফি, পত্রিকা ও ম্যাগাজিন | ১১০০.০০ |
| বৈদ্যুতিক পাখা, বাতি ও পানি | ১০০০.০০ |
| পরিচয় পত্র, সাধারণ কক্ষ | ৩০০.০০ |
| পরীক্ষা ও মুদ্রণাদি, আনুষ্ঠানিক কার্যাদি | ৪০০০.০০ |
| আসবাবপত্র ও মেরামত | ২০০০.০০ |
| বিভিন্ন সুবিধাদি সংরক্ষণ ও উন্নয়ন ফি | ৩০০০.০০ |
| নিরাপত্তা বা জামানতী ফি | ২০০০.০০ |
| দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প | ৩০০০.০০ |
| সর্বমোট = | ২৪,৮৭০.০০ |
বিশেষ দ্রষ্টব্য: আগামী অক্টোবর মাসে নিম্নে উল্লিখিত টাকা পরিশোধ করতে হবে:
- গবেষণাগার ফি (বিষয় প্রতি) - ৬০০.০০ টাকা
- গবেষণাগার ফি (ICT) - ১৪০০.০০ টাকা
- শিক্ষা সফর (ব্যবসায় শিক্ষা ও মানবিক) - ১০০০.০০ টাকা