🔥 প্রতিদিনের দরকারি সব সেবা খুঁজতে খুঁজতে ক্লান্ত? এখন সব পাবেন এক জায়গায় - all.talukdaracademy.com.bd ভিজিট করুন, নিজেই বিশ্বাস করবেন! || দৈনন্দিন জীবনের সবকিছু এক ক্লিকেই: all.talukdaracademy.com.bd

সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষা ২০২৬: সিলেবাস, মানবণ্টন ও গাইডলাইন : St. Joseph College Admission Test 2026: Syllabus, Mark Distribution, and Guidelines

সেন্ট যোসেফ কলেজের ভর্তি পরীক্ষা ২০২৬ এর সিলেবাস, বিষয়সমূহ ও পরীক্ষার তারিখ (১১-১২ সেপ্টেম্বর) সম্পর্কে বিস্তারিত জানুন।
Table of Contents

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং এসএসসি-তে প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে৷ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ দিকনির্দেশনা নিচে দেওয়া হলো।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি

লিখিত ও মৌখিক পরীক্ষা: ১১ ও ১২ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে৷
আসন-বিন্যাস প্রকাশ: ১০ই সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০০ টায়৷

নোট: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে৷

সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষা ২০২৬: সিলেবাস, মানবণ্টন ও গাইডলাইন

পরীক্ষার সিলেবাস ও বিষয়সমূহ

ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এসএসসি পরীক্ষা ২০২৬-এর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে৷

  • বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান৷
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং আইসিটি৷
  • মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়৷

বিভাগ পরিবর্তনের নিয়ম

বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিকে আসতে চাইলে বিজ্ঞান বিভাগের প্রশ্নে এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে আসতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে৷

পরীক্ষার দিন যা সঙ্গে আনতে হবে

  • কলেজ কর্তৃক প্রদত্ত মূল প্রবেশপত্র৷
  • এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি৷
  • কলম, পেনসিল, রাবার, স্কেল ও নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর৷
সতর্কতা: কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ৷ নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করতে নিষেধ করা হয়েছে৷
Join Telegram for Daily Updates
Related Posts

Post a Comment