Table of Contents
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং এসএসসি-তে প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে৷ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ দিকনির্দেশনা নিচে দেওয়া হলো।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি
লিখিত ও মৌখিক পরীক্ষা: ১১ ও ১২ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে৷
আসন-বিন্যাস প্রকাশ: ১০ই সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০০ টায়৷
আসন-বিন্যাস প্রকাশ: ১০ই সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০০ টায়৷
নোট: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে৷
পরীক্ষার সিলেবাস ও বিষয়সমূহ
ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এসএসসি পরীক্ষা ২০২৬-এর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে৷
- বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান৷
- ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং আইসিটি৷
- মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়৷
বিভাগ পরিবর্তনের নিয়ম
বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিকে আসতে চাইলে বিজ্ঞান বিভাগের প্রশ্নে এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে আসতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে৷
পরীক্ষার দিন যা সঙ্গে আনতে হবে
- কলেজ কর্তৃক প্রদত্ত মূল প্রবেশপত্র৷
- এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি৷
- কলম, পেনসিল, রাবার, স্কেল ও নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর৷
সতর্কতা: কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ৷ নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করতে নিষেধ করা হয়েছে৷